ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন না থামলে অবরোধের ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ অক্টোবর ২০২১, ১৬:২১আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৬:২১

হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন দ্রুত সংস্কার এবং অবিলম্বে সেখানে সব ট্রেনের যাত্রা বিরতি দিতে ৯ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছে। শনিবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সামাজিক সংগঠন ‘সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ’র ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ ঘোষণা দেন বক্তারা। ঘোষিত তারিখের মধ্যে ওই স্টেশনে ট্রেন না থামলে রেলপথ অবরোধ করা হবে বলে জানান তারা।

মানবন্ধনে ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিয়াশীল বাম গণতান্ত্রিক দলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সেখানে তারা স্টেশনে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিও জানান।

জেলার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূরের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য দেন- জেলার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযুষ কান্তি আচার্য, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসিম বর্ধন, সাংবাদিক নেতা দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হেফাজতের নেতাকর্মীদের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনটি পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে সাত মাস পেরিয়ে গেলেও স্টেশনটি চালু হয়নি। বর্তমানে সেখানে একটিমাত্র আন্তঃনগর ট্রেন ছাড়া অন্য ট্রেনের যাত্রা বিরতি নেই। এতে করে এ জেলার ৩২ লাখ মানুষ ঢাকা, চট্টগ্রাম ও সিলেট যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আগামী ৯ অক্টোবরের মধ্যে যদি ব্রাহ্মণবাড়িয়ায় সব ধরনের ট্রেনের যাত্রা বিরতির না দেওয়া হয়, তাহলে রেলপথ অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। যেকোনও অপ্রীতিকর ঘটনার জন্য রেল মন্ত্রণালয়কে দায় নিতে হবে বলেও উল্লেখ করা হয়।

/এফআর/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের