চট্টগ্রামে জাহাজ থেকে ছিটকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ অক্টোবর ২০২১, ২১:২৩আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:২৩

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে থেকে ছিটকে পড়ে হু হাইকিয়াং (৩৮) নামের এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে পানামার পতাকাবাহী এমভি মায়ের্কস জাকার্তা নামের জাহাজে দুর্ঘটনাটি ঘটে।

বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, হু হাইকিয়াং পানামার পতাকাবাহী এমভি মায়ের্কস জাকার্তা নামের জাহাজটিতে ক্রু হিসেবে কাজ করতেন। বহির্নোঙরে জাহাজটি নোঙর করার সময় হাইকিয়াং ছিটকে সাগরে পড়ে যান। বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হলে টহল জাহাজ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

তিনি আরও জানান, এরপর সঙ্গে সঙ্গেই তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আন্তর্জাতিক মেরিটাইম আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম শেষে তাকে তার নিজ দেশে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি