লেক থেকে রেস্টুরেন্ট মালিকের লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ১৯:১৭আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৯:১৭

চাঁদপুরের ষোলঘর এলাকায় পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের সরকারি লেক থেকে অসিম (৩৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে শহরের ষোলঘর এলাকার সদর উপজেলা পরিষদ ও সার্কিট হাউজের সামনের লেক থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত অসিম শহরের কোড়ালিয়া এলাকার মানিকের ছেলে। সে শহরের পালবাজারের মানিক রেস্টুরেন্টের মালিক। তার স্ত্রী নেই, দুই সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, লেকে লাশটি ভাসতে দেখা যায়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই মো. ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে।

নিহতের ভাই রিপন জানান, রবিবার (১০ অক্টোবর) রাতে টাকা পয়সা নিয়ে মোবাইল বাসায় রেখে ঘর থেকে বের হয়ে যান তিনি। এরপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি।

ঘটনার পরপর চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসিফ মহিউদ্দীন, সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদসহ অন্যান্যরা ঘটনাস্থলে যান।

ওসি মোহাম্মদ আবদুর রশিদ বলেন, ‘আমরা খবর পেয়ে লাশটি লেক থেকে উদ্ধার করেছি। তার শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাবে না। আমরা সার্বিক বিষয়ে তদন্ত করছি।’

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম