‘লাকি সেভেন’ জার্সি ফিরে পেয়ে খুশি সানজিদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৪, ২১:০৩আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ২১:০৩

জাতীয় দল কিংবা ক্লাব দলে ৭ নম্বর জার্সি পরে খেলেন সানজিদা আক্তার। এটাই তার ‘লাকি সেভেন জার্সি’ হিসেবে পরিচিত। তবে এবার কলকাতায় ইস্ট বেঙ্গলে খেলেছেন ১০ নম্বর জার্সিতে। এনিয়ে মনে কিছুটা কষ্টও ছিল। সুসংবাদ হলো আজ থেকে আবারও আগের ৭ নম্বর জার্সিতে খেলতে শুরু করেছেন সাফজয়ী দলের অন্যতম সদস্য। 

নারী ফুটবল লিগের চতুর্থ আসর শুরু হয়েছে। সানজিদা খেলছেন নাসরিন স্পোর্টস একাডেমির হয়ে।  

৭ নম্বর জার্সিতে ফিরে সানজিদা জামালপুর কাচারিপাড়া একাদশের বিপক্ষে দুটি গোলও পেয়েছেন।

সানজিদা উচ্ছ্বসিত হয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, '৭ নম্বর জার্সিতে আবারও কামব্যাক করলাম। এটা আমার লাকি নাম্বার। এবারের নারী লিগে নাসরিন স্পোর্টস একাডেমির হয়ে আজকে অভিষেক হলো। অভিষেক ম্যাচে ২টি গোল করতে সক্ষম হলাম। পারফরম্যান্সের ধারাবাহিকতা যেন লিগের সমাপ্তি পর্যন্ত ধরে রাখতে পারি, সেজন্য দোয়া করবেন।'

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী