শিশুকে ধর্ষণের পর হত্যায় একজনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ১৬:০৭আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৬:০৯

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে শাহ আলম রুবেল নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও চার বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলা কুতুবী এই রায় ঘোষণা করেন। 

একই মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় বোরহান উদ্দিন নামে এক ব্যক্তিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মো. আবুল বাশার এ তথ্য জানিয়েছেন।

এদিকে রায়ের পর মামলার বাদী ভুক্তভোগী শিশুর বাবা-মা সন্তোষ প্রকাশ করেছেন। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

আদালত সূত্রে জানা গেছে, রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের ফয়েজে নূর মাদ্রাসার দ্বিতীয়র শ্রেণির ওই ছাত্রী ২০১৮ সালের ২৩ মার্চ দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা রামগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৬ মার্চ উপজেলার ব্রক্ষ্মপাড়ার সেতুন নিচ থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। 

তদন্তে ধর্ষণের পর হত্যার বিষয়টি প্রমাণ হয়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে এবং ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আজ রায় দিয়েছেন আদালত।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী