ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক উসকানি দিলে প্রতিরোধ করবে ছাত্রলীগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ১৯:৪৪আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৯:৪৪

সাম্প্রদায়িক হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে শোভাযাত্রাটি বের হয়। 

পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও সরকারি কলেজের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক উসকানি দিলে ছাত্রলীগ প্রতিরোধ করবে বলে সেখানে বলা হয়।

পথসভায় বক্তব্যকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন বলেন, ‘সারা বাংলাদেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই এ দেশের পরাজিত শক্তিরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া বানাতে চাচ্ছে। দেশকে তারা বিকিয়ে দিতে চায়। তারা ষড়যন্ত্রে লিপ্ত। গত কয়েকদিন আগে কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখে অবমাননার কথা বলে গুজব ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। যারা গত কয়েকদিন ধরে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজামণ্ডপ ও বাড়িঘরে হামলা করেছে। আমি বিশ্বাস করি তারাই (দুষ্কৃতকারী) পূজামণ্ডপে কোরআন শরিফ রেখেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু মুসলিম সবসময় সুখে দুঃখে বসবাস করে আসছে। যারা এসব পছন্দ করে না তারাই ষড়যন্ত্র করছে। আমরা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনও ধরনের সাম্প্রদায়িক উসকানি মেনে নেওয়া হবে না। যারা সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করবে আমরা তাদের প্রতিরোধ করবো।’

সভায় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তৃতা করেন। এসময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান