কুমিল্লায় বিশৃঙ্খলার ঘটনায় আরও এক মামলা

কুমিল্লা প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ১১:১৮আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১১:১৮

কুমিল্লায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় আরও একটি মামলা হয়েছে। নগরীর নানুয়ার দিঘিরপাড় পূজামণ্ডপের ঘটনার জেরে নগরীসহ জেলার সদর দক্ষিণ, দাউদকান্দি ও দেবিদ্বার উপজেলায় বিশৃঙ্খলার ঘটনায় এ পর্যন্ত ৯টি মামলা হয়েছে।
 
সর্বশেষ দেবিদ্বার উপজেলার মহিনপুর ইউনিয়নের বিহারমন্ডল গ্রামে দশমীর দিন রাতের কোনও এক সময় নির্মাণাধীন বিহারমন্ডল কালী মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নতুন মামলাটি হয়েছে। মন্দির সংশ্লিষ্ট নারায়ণ পাল নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন। 

এর আগে, দাউদকান্দি থানায় গৌরাঙ্গ ভৌমিক নামে এক ব্যক্তি বাদী হয়ে একটি মামলা করেন। এরআগে, বিশৃঙ্খলার ঘটনায় কুমিল্লা কোতোয়ালি ও দক্ষিণ থানা পুলিশ বাদী হয়ে ছয়টি মামলা করে। এছাড়া সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে গোলাম মাওলা নামে একজনকে আটকের পর  র‌্যাবের ডিএডি বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

এদিকে দেবিদ্বারে বিশৃঙ্খলার বিষয়ে বিহারমন্ডল গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল গফুর জানান, পূজার শেষদিন রাতের কোনও একসময় নির্মাণাধীন কালী মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করা হয়। সকালে খবর পেয়ে দেবিদ্বার উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে।

দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান বলেন, দশমীর দিন রাতে একটি নির্মাণাধীন জানালা, দরজা বিহীন মন্দিরে দুর্বৃত্তরা প্রবেশ করে প্রতিমা ভাঙচুর করে। পরদিন সকালে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসারসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ ঘটনায় নারায়ণ পাল নামে এক ব্যক্তি অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। 

/টিটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী