মুহিবুল্লাহ কিলিং স্কোয়াডের ৪ সদস্য গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ১১:৪১আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৬:৪১

কক্সবাজার কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত চার জনকে গ্রেফতারের দাবি করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। হত্যাকাণ্ডের ২৫ দিনের মাথায় ঘটনায় সরাসরি জড়িত চার জনকে গ্রেফতারের এ তথ্য জানানো হলো।  

শনিবার (২৩ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক। তিনি বলেন, আমরা মুহিবুল্লাহ কিলিং স্কোয়াডের চার জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।  

গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার শরণার্থী শিবিরে নিজ কার্যালয়ে অজ্ঞাত বন্দুকধারীদের হাতে খুন হন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ। এই হত্যাকাণ্ডের জন্য প্রথমে আরসাকে দায়ী করেছিল নিহতের পরিবার। 

তবে পরবর্তীতে মুহিবুল্লাহ হত্যায় তারা জড়িত নয় বলে এক বিবৃতিতে দাবি করে আরসা। এছাড়া পুলিশও মুহিব হত্যাকাণ্ডে আরসার সম্পৃক্ততার বিষয়টি নাকচ করে দেয়। 

পুলিশ জানায়, মুহিবুল্লাহ খুনের ঘটনায় এ পর্যন্ত পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আজ চার জনকে গ্রেফতার করা হয়েছে। 

ওই ঘটনার ২৪ দিনের মাথায় শরণার্থী ক্যাম্পের এক মাদ্রাসায় ছয় রোহিঙ্গাকে হত্যা করে সন্ত্রাসীরা।

প্রসঙ্গত, মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়নের মুখে ২০১৭ সালের ২৫ আগস্টের পর দেশটির রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা। বর্তমানে নতুন ও পুরনো মিলে কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা শিবির এবং নোয়াখালীর ভাসানচরে বসবাস করছেন প্রায় ১১ লাখ রোহিঙ্গা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান