২ মিনিটেই শেষ মুহিবুল্লাহ কিলিং মিশন, অংশ নেয় ১৯ জন

টেকনাফ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ১৭:০০আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৭:০০

প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই রোহিঙ্গাদের শীর্ষনেতা মো. মুহিবুল্লাহকে হত্যা করা হয়েছে। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে অংশ নেয় ১৯ জন। এর মধ্যে পাঁচ জন ছিল অস্ত্রধারী। দুই মিনিটেই শেষ কিলিং মিশন। হত্যায় সরাসরি অংশ নেওয়া চার জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) দুপুর ১টায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার (এসপি) নাঈমুল হক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

হত্যাকাণ্ডের পরিকল্পনার বিবরণ তুলে ধরে তিনি বলেন, মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে ১৯ জন সন্ত্রাসী অংশ নেয়। হত্যার দুই দিন আগে মরগজ পাহাড়ে বৈঠক করে তারা। সেখানে পাঁচ জনকে কিলিং মিশন শেষ করার নির্দেশ দেওয়া হয়। মুহিবুল্লাহকে গুলি করার সময় পাঁচ জন অংশ নেয়। দুই মিনিটেই হত্যার মিশন শেষ করে তারা। বাকিরা বাইরে পাহারায় ছিল।

শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে লম্বাশিয়া লোহার ব্রিজ এলাকা থেকে একটি ওয়ান শুটারগানসহ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত আজিজুল হককে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে মোহাম্মদ রশিদ প্রকাশ মুর্শিদ আমিন, মো. আনাছ ও নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়। তারা হত্যায় সরাসরি অংশ নেয়।

গ্রেফতার আজিজুল

গ্রেফতার আজিজুল হক উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা, রশিদ প্রকাশ মুর্শিদ আমিন কুতুপালং ক্যাম্প-১-এর ডি ৮ ব্লকের আব্দুল মাবুদের ছেলে, মো. আনাছ একই ক্যাম্পের বি ব্লকের ফজল হকের ছেলে ও নুর মোহাম্মদ একই ব্লকের নুর ইসলামের ছেলে। তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে সন্দেহভাজন পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে মোহাম্মদ ইলিয়াছ নামের এক রোহিঙ্গা কক্সবাজার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

গত ২৯ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে মুহিবুল্লাহকে তার নিজ কার্যালয়ে ঢুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। লম্বাশিয়া ক্যাম্প ওয়ান ওয়েস্টে বাসার সামনে প্রতিদিনের অফিস করছিলেন। ওই সময় একদল লোক এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে অন্যরা দ্রুত উদ্ধার করে পাশের এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুহিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।

/এএম/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী