পুকুরে নয়, ঝোপের ভেতর হনুমানের গদা দেখিয়ে দিলেন ইকবাল

কুমিল্লা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২১, ০১:১২আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০১:১২

কুমিল্লায় পূজামণ্ডপে হনুমানের কোলে কোরআন রেখে হাত থেকে নিয়ে ফেলে দেওয়া গদা উদ্ধার করা হয়েছে। সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় অভিযুক্ত মো. ইকবাল গদাটি ঝোপের ভেতর ফেলে দেন।

রবিবার রাত ১১টায় ইকবালের দেখানো জায়গা কুমিল্লা নগরীর দারোগাবাড়ি মাজার মসজিদের পাশের ঝোপের ভেতর থেকে গদাটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিআইডি কুমিল্লার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান বলেন, রবিবার রাতে পুলিশের করা কোরআন অবমাননার মামলা সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিতে মামলার অন্যতম আসামি ইকবাল হোসেন জানান ১৩ অক্টোবর নানুয়াদিঘির পাড় পূজামণ্ডপে হনুমানের কোলে কোরআন রেখে হাত থেকে গদাটি নিয়ে আসেন। এরপর দারোগাবাড়ি মাজার মসজিদের পাশের ঝোপে ফেলে দেন। রাতে ইকবালকে মাজারের পাশে নিয়ে যাওয়া হলে ঝোপের ভেতর গদাটি দেখিয়ে দেন।

অভিযুক্ত ইকবালকে নিয়ে অভিযানে যায় পুলিশ

কোরআন অবমাননার মামলায় ইকবাল হোসেন ছাড়াও অন্য আসামিরা হলেন দারোগাবাড়ি মাজারের দুই খাদেম ফয়সাল ও হুমায়ুন এবং জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে ঘটনাটি জানানো ইকরাম।ইকবালসহ চার আসামিকে জিজ্ঞাসাবাদ করার জন্য শনিবার (২৩ অক্টোবর) আদালত সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের কাছ থেকে মামলাটি সিআইডিতে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ।
তিনি বলেন, কোরআন অবমাননায় ইকবালের বিরুদ্ধে করা মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত চার জন গ্ৰেফতার হয়েছেন। শনিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে ইকবালসহ চার জনকে হাজির করা হয়। পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঝোপের মধ্যে মেলে গদা

তিনি আরও বলেন, পুলিশের কাছ থেকে সিআইডিকে যেহেতু মামলাটি তদন্তের জন্য দেওয়া হয়েছে, সেহেতু সিআইডি আসামিদের জিজ্ঞাসাবাদ করবে।

মামলার অন্যতম আসামি ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। পরে কক্সবাজার থেকে কুমিল্লায় আনা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে ইকবাল পূজামণ্ডপে কোরআন রাখার বিষয়টি স্বীকার করেন। সেই সঙ্গে গদাটি পুকুরে ফেলে দেওয়ার কথাও পুলিশকে জানিয়েছিলেন। কিন্তু গদাটি ঝোপের ভেতর দেখিয়ে দিয়েছেন তিনি।

গত ১৩ অক্টোবর নানুয়াদিঘির পাড় পূজামণ্ডপে কোরআন অবমাননার ঘটনায় কুমিল্লা নগরীর বিভিন্ন জায়গায় পূজামণ্ডপ ও মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী