চট্টগ্রামে পূজামণ্ডপে হামলাচেষ্টা মামলার ১৬ আসামি রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ অক্টোবর ২০২১, ১৮:১৬আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৮:১৬

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপে হামলাচেষ্টার ঘটনায় আরও ১৬ জনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা শুনানি শেষে এ আদেশ দেন।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৬ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে আমরা সাত দিন করে রিমান্ডের আবেদন করেছিলাম। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।’

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, মাসুদ পারভেজ, মো. হুমায়ুন, জাবেদুল ইসলাম, ইফতেখার উদ্দিন, তৌহিদুল আলম, খালিদ বিন ওয়ালিদ, সৈয়দ মঈন উদ্দিন, মো. রাসেল, ওমর ফারুক, নুরুল ইসলাম, মো. সোহাগ, আইয়ুব আলী, আমির হোসেন ও খোরশেদ আলম।

কুমিল্লার ঘটনার জের ধরে গত ১৬ অক্টোবর দুপুরে জুমার নামাজের পর একটি মিছিল থেকে ঐতিহাসিক জেএম সেন হলের পূজামণ্ডপে গেটে হামলা হয়। হলের গেটের ব্যানার ও কাপড় ছেঁড়ার পাশাপাশি ওই দিন মিছিল সহকারে আসা যুবকরা মণ্ডপে ঢিল ছোড়ে। পরে এ ঘটনায় ৮৪ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করা হয়। এসআই আকাশ মাহমুদ ফরিদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন। মামলায় অজ্ঞাত আরও অন্তত ৫০০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ইতোমধ্যে ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আসামিদের মধ্যে প্রথম দফায় শুক্রবার (২২ অক্টোবর) সাত জনকে একদিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত। এই সাত আসামি বাংলাদেশ যুব পরিষদের মহানগর শাখার বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাদের মধ্যে একজন শনিবার (২৩ অক্টোবর) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রিমান্ডে নেওয়া সাত আসামি হলেন- যুব অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক মো. নাছির, সদস্য সচিব মিজানুর রহমান, বায়েজিদ থানার আহ্বায়ক মো. রাসেল, কর্মী ইয়াসিন আরাফাত, হাবিবুল্লাহ মিজান, ইমন ও ইমরান হোসেন।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের