হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ অক্টোবর ২০২১, ১৬:২৪আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৮:২৭

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত রবিবার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট সেবা ক্লিনিকে তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ইদ্রিস।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে তিনি বাংলা ট্রিবিউনকে জানান, বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছেন মুহিবুল্লাহ বাবুনগরী। পাশাপাশি গত শনিবার সকালে তার জ্বর দেখা দেয়। রবিবার জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালোর দিকে।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ আগস্ট হেফাজতে ইসলামের তৎকালীন আমির জুনায়েদ বাবুনগরীর মৃত্যু হয়। এরপর থেকে সংগঠনটির আমিরের দায়িত্ব পালন করছেন মুহিবুল্লাহ বাবুনগরী।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী