দেড় বছর পর ক্লাসে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বান্দরবান প্রতি‌নি‌ধি
২৬ অক্টোবর ২০২১, ১৬:৪২আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৬:৪২

দেড় বছরেরও বেশি সময় পর বান্দরবান বিশ্ব‌বিদ্যালয়ে সশরীরে ক্লা‌স শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টাবর) সকালে ক্লাসে আসেন শিক্ষার্থীরা। এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে ফুল দি‌য়ে শু‌ভেচ্ছা জানান শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ ইমাম আলি বলেন, বান্দরবানসহ পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের দক্ষ ও সুনাগরিক হিসে‌বে গড়ে তোলার লক্ষ্যে ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি বান্দরবান বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় তিনশ’ ছাত্র-ছাত্রী। তিনটি অনুষদের অধীনে বর্তমানে বান্দরবান বিশ্ববিদ্যলয়ে ইংরেজি, গভর্ন্যান্স অ্যান্ড ডে‌ভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস), বিবিএ, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজ‌মেন্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পাচঁটি বিষয়ে অনার্স ও প্রফেশনাল এমবিএ কোর্স চালু আছে।

প্রত্যেক শিক্ষার্থীকে ফুল দি‌য়ে শু‌ভেচ্ছা জানান শিক্ষকরা

করোনাকালীন কঠিন পরিস্থিতিতেও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম থে‌মে থাকেনি। আগামী সেমিস্টারের জন্য নতুন ছাত্র-ছাত্রী ভর্তি চলছে ব‌লেও জানান তি‌নি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নুরুল আবছারসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের