রাঙামাটিতে নির্বাচনি সহিংসতায় প্রাণ গেলো ইউপি সদস্যের

জিয়াউল হক, রাঙামাটি
২৭ অক্টোবর ২০২১, ০৩:৩৬আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০৮:১৭

রাঙামাটির কাপ্তাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৪ জনকে আটক করেছে।

মঙ্গলবার রাতে উপজেলার নতুন বাজার এলাকায় সংঘর্ষে নিহত সজিবুর রহমান ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সদস্য।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চত করে জানিয়েছেন,  রাতে আহত আবস্থায় ৪ জনকে হাসপাতালে আনা হলে কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার সজিবুর রহমান মারা যান। বাকি তিন জন চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, হাসপাতালের বাইরে অনেক মানুষ ভীড় করছে। এ অবস্থায় জেলা প্রশাসককে পুরো বিষয়টি অবহিত করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত সজিব আওয়ামী লীগের মনোনীত বর্তমান চেয়ারম্যান আব্দুল লতিফের সমর্থক। লতিফ এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন। তার বিপক্ষে চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারি বাদল।

মঙ্গলবার রাতে নতুন বাজার এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হলে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন সজিবুর রহমান ওরফে সজিব মেম্বার। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানেই চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ এই ঘটনার জন্য প্রশাসনকে দায়ী করে বলেন, নির্বাচনি প্রক্রিয়া শুরুর পর থেকেই এমন ঘটনার আভাস দেওয়া হয়েছিল প্রশাসনকে। কিন্তু কোনও ব্যবস্থা না নেওয়ার কারণে সহিংসতা ঘটেছে। এই ঘটনাকে পূর্ব পরিকিল্পিত উল্লেখ করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তিনি।

এদিকে পুলিশের কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানিয়েছেন, ‘বাজারে চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সজিবুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। এর সঙ্গে জড়িত ৪ জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর এই উপজেলার সদর ইউনিয়নের প্রতিবেশী চিৎমরম ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী নেথোয়াই মারমাকে নিজ বাসায় গুলি করে হত্যা করে একদল সশস্ত্র দুর্বৃত্ত। ওই ঘটনার পর ইউনিয়নের নির্বাচন পিছিয়ে ২৮ নভেম্বর নির্ধারণ করে নির্বাচন কমিশন। কাপ্তাইয়ের বাকি তিন ইউনিয়নের নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

/এলকে/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ডিস ব্যবসায়ীকে প্রকাশ্যে খুন, হত্যাকারী কারা
দেশে খুন-খারাবি কমছেই না: জনমনে আতঙ্ক
প্রতিদিন অসংখ্য খুন-ধর্ষণ হচ্ছে, সংসদে জামায়াত এমপি বাতেন
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী