অপশক্তি যে দলেরই হোক প্রতিহত করা হবে: ধর্ম প্রতিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২১, ১২:৪৭আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১২:৫৬

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, অপশক্তি যে দলেরই হোক তাদের ছাড় নেই। আর কোনও জায়গায় কুমিল্লার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেওয়া হবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তি প্রতিহত করতে হবে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে সাড়ে ১০টার দিকে কুমিল্লার নানুয়ার দিঘীর পাড়ের ক্ষতিগ্রস্ত অস্থায়ী পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সংবিধান মেনে অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে সবাই চলবো আগামী দিনের ভবিষ্যৎ ও বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায়। প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে সংবিধানে যা লেখা আছে তাই মেনে চলতে হবে। কারণ শত্রু চিরদিনই শত্রু। তারা সুযোগ পেলেই ছোবল দেবে। শত্রুকে প্রতিহত করতে হলে প্রশাসন, জনগণ একসঙ্গে কাজ করে যেতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহার উদ্দিন বাহার, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান ও কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ প্রমুখ।

এরপর নগরীর কাপড়িয়াপট্টি চাঁন্দমনি রক্ষা কালী মন্দির পরিদর্শন শেষে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আন্তঃধর্মীয় সংলাপে অংশ নেন প্রতিমন্ত্রী। এতে জেলার বিভিন্ন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম