বান্দরবানের ৪ বি‌দ্রোহী প্রার্থীকে আ.লীগ থেকে ব‌হিষ্কার

বান্দরবান প্রতি‌নি‌ধি 
২৯ অক্টোবর ২০২১, ০৯:৩৬আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০৯:৩৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে লামা ও নাইক্ষ্যংছ‌ড়ির চার বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার ক‌রে‌ছে বান্দরবান জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (২৬ অক্টোবর) মনোনয়ন প্রত্যাহারের শেষদিনেও মনোনয়ন প্রত্যাহার না করায় দল এ সিদ্ধান্ত নি‌য়ে‌ছে বলে জানান নেতারা। 

বহিষ্কার হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন লামা উপজেলার সদর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আকতার কামাল, ফাঁসিয়াখালী ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী মো. ওমর ফারুক, অন্যদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বাহাদুর ও দোছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ হাবিবুল্লাহ।

বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লক্ষীপদ দাস ব‌লেন, দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে যারা মনোনীত প্রার্থীর বাইরে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ের এই নির্বাচনকে কেন্দ্র করে দলে বিশৃঙ্খলা ঠেকাতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

দ্বিতীয় দফায় অনুষ্ঠিত নির্বাচনে বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার মোট ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

/টিটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম