ঘরের বেড়ায় পোস্টার, কাউন্সিলর প্রার্থীকে জরিমানা  

খাগড়াছড়ি প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২১, ০৮:৫৪আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০৮:৫৫

রামগড় পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কাউন্সিলর প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৯ অক্টোবর) রাতে ৯ নম্বর ওয়ার্ড পৌর শহরের মোড়ে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব মালো।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার জানান, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব মালো ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন সুলতানকে (সুমন মাস্টার) মানুষের ঘরের বেড়ায় পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জার অভিযোগে নির্বাচন বিধির ৩১ ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং তা আদায় করেন। 

উল্লেখ্য, রামগড় পৌরসভার ভোট আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং মেয়র হিসেবে রফিকুল ইসলাম কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

/টিটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি