সিগারেট খাওয়া নিয়ে সংঘর্ষে ৯ স্কুলছাত্র আহত

নোয়াখালী প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২১, ১০:৪৫আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১০:৫০

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সংঘর্ষে ৯ জন আহত হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস বিরতির সময় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থীদের কয়েকজনের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বিষয়টি মীমাংসা করতে বিদ্যালয়ের শিক্ষকরা আসেন। কিন্তু দ্বিতীয় শিফটে এসএসসি পরীক্ষার্থীদের ছুটির সময় দশম শ্রেণির শিক্ষার্থীরা তাদের ওপর লাঠিসোঁটা, রামদা ও রড নিয়ে আক্রমণ করে। 

এ সময় বিদ্যালয়ের শিক্ষক বেলাল হোসেনসহ অন্যান্য শিক্ষকরা বাঁধা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। পরে সংঘর্ষে নয় জন এসএসসি পরীক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত এক এসএসসি পরীক্ষার্থী জানায়, এক সিনিয়রের সামনে জুনিয়র ছাত্র ধূমপান করছিল। এ সময় তাকে নিষেধ করা হলে, সিনিয়রকে চড় মারে। বিষয়টি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাবেদকে জানানো হয়। তিনি বিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবকে পাঠিয়ে শিক্ষকদের সঙ্গে বসে মীমাংসা করে দেন। পরে স্কুল ছুটির সময় দশম শ্রেণির শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার্থীদের ওপর লাঠিসোঁটা, রামদা ও লোহার রড নিয়ে হামলা করে।

শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বেলাল হোসেন বলেন, দশম শ্রেণির কয়েকজন ছাত্র লাঠিসোঁটা নিয়ে আসে। বাঁধা দেওয়ার পরও ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশে খবর দেওয়া হয়।

চরজব্বর থানার উপ-পরিদর্শক উৎপল দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম