৩ দিন পর আখাউড়া বন্দরে পণ্য আমদানি শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২১, ১২:৪৩আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১২:৪৩

তিন দিন বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল থেকে আমদানি কার্যক্রম চলছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত সোমবার থেকে স্থলবন্দরের ওয়েট ব্রিজ স্কেলটি বিকল হওয়ায় আমদানিকৃত পণ্য সঠিকভাবে মাপা যাচ্ছিল না। এতে পণ্য নিয়ে বন্দরে এক ধরনের জটিলতা তৈরি হয়। ফলে তিন দিন ধরে আমদানি কার্যক্রম বন্ধ থাকে। ভারত প্রান্তে আটকা পড়ে কয়েকশ’ পণ্যবাহী ট্রাক। 

খুলনা খালিশপুর থেকে এভারগ্রিন স্কেল প্রতিষ্ঠান থেকে টেকনিশিয়ান এসে গতকাল কাজ শুরু করেন। পরে আজ সকালে মেরামত কাজ সম্পন্ন হওয়ায় আখাউড়া স্থলবন্দরে আমদানি কার্যক্রম চালু হয়।

বন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, সকাল থেকে কয়েকটি ট্রাক পরীক্ষামূলকভাবে পণ্য নিয়ে এসেছে। তবে গত তিন দিন ধরে রফতানি কার্যক্রম স্বাভাবিক ছিল।

/এসএইচ/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
হরমুজ বন্ধ, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম