নেপাল থেকে বিদ্যুৎ আমদানি কার্যক্রম দ্রুত শেষ করার তাগিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৪, ২০:৫৫আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ২০:৫৫

নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করতে চায় বাংলাদেশ এবং এর কার্যক্রম দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে সরকার। বুধবার (১৭ এপ্রিল) কাঠমান্ডুতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং নেপালের পররাষ্ট্র সচিব সেওয়া লামসালের মধ্যে তৃতীয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ওই তাগাদা দেয় বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাণিজ্য, ট্রানজিট ও কানেক্টিভিটি, বিদ্যুৎ ও জ্বালানি, পর্যটন, সংস্কৃতি ও শিক্ষাসহ সব বিষয় নিয়ে আলোচনা হয়।

নেপালের পররাষ্ট্র সচিব বৈঠকে নেপালের জলবিদ্যুৎ খাতে বিনিয়োগ করার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানান। এছাড়া নেপালের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি ও ওইদেশে বিনিয়োগ করার জন্য বাংলাদেশি বেসরকারি খাতকে উৎসাহিত করার জন্য অনুরোধ করেন।

আঞ্চলিক কানেক্টেভিটি বাড়ানোর জন্য উভয়পক্ষ বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান (বিবিআইএন) মোটর ভেহিক্যাল চুক্তি দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। এর মাধ্যমে বাণিজ্য ও কানেক্টিভিটি বৃদ্ধির পাশাপাশি মানুষে-মানুষে যোগাযোগ বৃদ্ধি পাবে।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের