ছাত্রলীগ নেতাকে ‘বহিষ্কারের’ মাশুল দিলেন ছাত্রদল নেতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২১, ২১:০০আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ২১:০০

নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কমিটিতে পদ পেয়েছেন আবির মোহাম্মদ সোহাগ নামের এক নেতা। তবে তাকে দলীয় সাবেক নেতা দাবি করে বিএনপির ছাত্র সংগঠনটি থেকে বহিষ্কারের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দেন ছাত্রদলের জেলা দফতর সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া।

বুধবার (৩ নভেম্বর) রাতে ওই বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সোহাগকে জেলার কসবার পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক দাবি করে বহিষ্কার করা হয়।

তবে আবির মোহাম্মদ সোহাগ ছাত্রদলের কেউ না বলে জানিয়েছেন সংগঠনটির জেলা কমিটির সভাপতি শেখ মো. হাফিজ উল্লাহ ও সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী ফুজায়েল। এ ছাড়া ছাত্রলীগের রাজনীতিতে জড়িত একজনকে নিজেদের নেতা দাবি করে বহিষ্কার করাকে দায়িত্বজ্ঞানহীন কাণ্ড উল্লেখ করে দফতর সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়াকে ছাত্রদল থেকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। সংগঠন থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করেছেন তারা।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী ফুজায়েল বলেন, ‘ছাত্রদলের প্যাডে আবির মোহাম্মদ সোহাগ নামে একজনকে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত উল্লেখ করে বহিষ্কারের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দেন সাইফুল। তার এই দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে সংগঠন চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সোহাগ আমাদের সংগঠনের কেউ না, তাকে কখনও ছাত্রদলের রাজনীতি করতে দেখিনি। সাইফুলের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে তাকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংগঠন থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের