মাকে বলেছিল আসতে দেরি হবে, ধানক্ষেতে মিললো খণ্ডবিখণ্ড লাশ

কুমিল্লা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২১, ১৯:৩০আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৯:৪০

নিখোঁজের ১০ দিন পর কুমিল্লায় ধানক্ষেতের পাশের ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় সায়মন (২১) নামের এক পিকআপভ্যান চালকের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৮ নভেম্বর) জেলার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের মনশাসন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সায়মন একই ইউনিয়নের শরৎনগর (কাবিলা) কাজীবাড়ি এলাকার নূরুল ইসলামের ছেলে। 

লাশ শনাক্তকারী সায়মনের মামি লিপি আক্তার ও দাদি জানান, ১০ দিন আগে মায়ের সঙ্গে কথা বলে সৈয়দপুর এলাকায় বন্ধুর সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে যায় সায়মন। সেদিন রাত সাড়ে ৯টায় সায়মনের সঙ্গে ফোনে কথা হয় তার মায়ের। এ সময় সৈয়দপুর এলাকায় আছে, বাড়িতে আসতে দেরি হবে বলে জানায় তার মাকে। 

শনিবার ভোর ৫টায় তার মোবাইল নম্বর থেকে বন্ধু পরিচয় দিয়ে একজন সায়মনের মাকে কল দিয়ে বলেন, সায়মনকে খুঁজতে সৈয়দপুর এলাকায় যোগাযোগ করার জন্য। এ বিষয়ে পুলিশকে যেন কিছু না জানায়। এরপর থেকে সায়মনের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায় বলে জানান মামি লিপি আক্তার। দুই দিন পেরিয়ে গেলেও সায়মনের খোঁজখবর না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। পরে কালির বাজার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফাসহ স্থানীয়দের সঙ্গে আলাপ করে কোতোয়ালি মডেল থানায় জিডি করে পরিবার।

সোমবার সকাল সাড়ে ৮টায় মনশাসন পশ্চিমপাড়া এলাকার এক ব্যক্তি ধানেক্ষেতের পাশের ডোবায় ঘাস ধোয়ার জন্য যান। সেখানে দুর্গন্ধ পেয়ে ডোবার একটি প্লাস্টিকের বস্তা ওপরে তুললে মাথা, হাত-পায়ের কবজি দেখতে পান। পরে ওই স্থান থেকে ৫০০ গজ দূরে নির্জন এলাকার ধানক্ষেতের পাশের আরেকটি ডোবায় রশি দিয়ে পেঁচানো কোমর থেকে নিচের দুই পায়ের আরেকটি অংশ পাওয়া যায়। তবে লাশের মাথা ও দুই হাতের কবজির এখনও সন্ধান পাওয়া যায়নি। 

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি আনোয়ারুল আজিম বলেন, খণ্ডিত লাশ উদ্ধার করা ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

/এএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম