জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখতে সেন্টমার্টিনে ৪ বিদেশি রাষ্ট্রদূত

টেকনাফ প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২১, ২০:৫৫আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ২১:০৫

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসহ নানা ধরনের দুর্যোগের মাত্রা প্রতিনিয়ত বাড়ছে। জলবায়ু পরিবর্তনে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে কেমন প্রভাব ফেলেছে সেটি দেখতে পরিদর্শনে এসেছেন বাংলাদেশ নিযুক্ত চার বিদেশি রাষ্ট্রদূত।

সোমবার (৮ অক্টোবর) সকালে টেকনাফ কোস্ট গার্ডের স্পিডবোট নিয়ে সেন্টমার্টিন পৌঁছেন তারা। এরপর দ্বীপ ঘুরে দেখে বিকালে সেন্টমার্টিন ত্যাগ করেন তারা।

পরিদর্শনে যাওয়া চার রাষ্ট্রদূত হলেন– মার্কিন যুুক্তরাষ্ট্রের আর্ল রবার্ট মিলার, জাপানের ইতো নাওকি, ইউরোপীয় ইউনিয়নের চার্লস হোয়াইটল ও অস্ট্রেলিয়ার জেরেমি ব্রুয়ার।

পরিদর্শনে যাওয়া চার রাষ্ট্রদূত এসব তথ্য জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, ‘চার বিদেশি রাষ্ট্রদূত প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বিভিন্ন অংশে ঘুরে দেখেছেন। এ সময় দ্বীপের সৌন্দর্য দেখে মুগ্ধতা হয়েছেন তারা।’ 

এদিকে সেন্টমার্টিন পরিদর্শনের বিষয়টি টুইট বার্তায় তুলে ধরেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটল। তিনি লিখেছেন, ‘সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শন করে মুগ্ধ হয়েছি। তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উচ্চ জোয়ার, লবণাক্ততা এবং প্রবাল বিনষ্টের জন্য বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের এই দ্বীপের পরিবেশের ওপর জলবায়ু পরিবর্তন দ্রুত প্রভাব ফেলেছে। এটি মানুষের জীবনকে প্রভাবিত করছে।’

অন্যদিকে ইইউ’র রাষ্ট্রদূত টুইটে লিখেছেন, ‘জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাব সেন্টমার্টিন দ্বীপে একটি বাস্তবতা। যার মধ্যে রয়েছে উপকূলীয় ক্ষয় ও প্রবালের বিনষ্টতা।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম