‘মাইন্ড ইট, নৌকার ভোট ওপেন দিতে হবে’

লক্ষ্মীপুর  প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২১, ২২:২৩আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ২২:৪১

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার ভোট ওপেন (উন্মুক্ত) দেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন। তিনি বলেছেন, ‘মাইন্ড ইট, নৌকার ভোট ওপেন দিতে হবে।’

ওই ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন জাবেদ হোসেন। বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসেন ভূঁইয়া।

রবিবার (৭ নভেম্বর) রাতে ওই ইউনিয়নের সদস্য (মেম্বার) প্রার্থীদের নিয়ে ভাদুরের পৈতপুর গ্রামে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলামের বাড়িতে এক বৈঠকে বসেন হাবিবুর রহমান পবন। বৈঠকে পবনের দেওয়া বক্তব্যের চার মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও সোমবার (৮ অক্টোবর) বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায় তিনি উপস্থিত ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী, নেতাকর্মী ও লোকজনের উদ্দেশে নির্দেশনা দিয়ে বলেন, ‘সবার ভোট সবাই করবেন। কিন্তু মাইন্ড ইট, নৌকার ভোট ওপেন দিতে হবে। মেম্বারি (সদস্য) করেন গোপনে, আপনাকে কেউ ভোট দিক- এটাতে আমাদের অসুবিধা নেই। কেউ কাউকে ডিস্টার্ব করবেন না। নৌকাকে ওপেন রেখে ভোট করবেন। এর বাইরে কোনও কথা নয়। আর যদি মনে করেন, আপনি বঙ্গবন্ধুর নীতি আদর্শকে বিশ্বাস করেন না, তাহলে আপনার রাস্তা আপনে দেখতে পারেন। আপনার তো আর ভোটের দিন কোনও কাজ নেই।’

তিনি বলেন, ‘নৌকার মাঝি জাবেদ হোসেনকে জননেত্রী পছন্দ করেছেন। আগামী ২৮ তারিখ নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’

এ বক্ত্যব্যের বিষয়ে হাবিবুর রহমান পবন বলেন, ‘এটা কোনও জনসভা নয়, কর্মীসভা ছিল। কর্মীদের উজ্জীবত করার জন্য আমি এ কথা বলেছি। আমি নৌকার লোক শেখ হাসিনার লোক, দিন শেষে আমি শেখ হাসিনার কর্মী।’

এ বিষয়ে রামগঞ্জ উপজেলা রির্টানিং কর্মকর্তা আবু তাহের গণমাধ্যমকে বলেন, ‘প্রতীক বরাদ্দ দেওয়ার আগে ভোট চেয়ে প্রচার প্রচারণা চালানো নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের শামিল। ভাদুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর প্রচারণা ও যুবলীগ নেতার বক্তব্যের বিষয়ে কেউ আমাকে অবগত করেনি।’

আগামী ২৮ নভেম্বর লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০ ইউনিয়ন ও রায়পুর উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১২ নভেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম