বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ ২ যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২১, ১৪:১৪আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৪:১৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দেশীয় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) রাতে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—আলাইয়ারপুর ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে রাকিব (১৯) এবং একই ইউনিয়নের এনায়েত নগর গ্রামের রফিক উল্যার ছেলে দেলোয়ার হোসেন বাবু (২১)।
 
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, আটকের পর ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের কাছে অস্ত্র ও গুলি আছে বলে স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যমতে বাহাদুরপুর গ্রামের একটি সুপারি বাগানের দক্ষিণ পাশে ঝোপের ভেতর থেকে দুটি দেশীয় পাইপগান ও শটগানের গুলি উদ্ধার করা হয়।

তিনি জানান, এর আগে ৭ নভেম্বর সন্ধ্যায় গ্রেফতারকৃতরা আলাইয়ারপুর ইউনিয়নের মোশাকপুর গ্রামের নুর হোসেনের ছেলে বাদশা ওরফে লাল চান (২০) ও একই গ্রামের মিলনের ছেলে মিহিরসহ (১৯) উপজেলার রমনীরহাট বাজারে অস্ত্রের মহড়া দেয়। খবর পেয়ে ডিবি পুলিশ দুই জনকে গ্রেফতার করে। রাকিবের বিরুদ্ধে বেগমগঞ্জ থানার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় দুই জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী