গোপন বৈঠক থেকে জামায়াতের ৮ নারী কর্মী গ্রেফতার 

ফেনী প্রতিনিধি
১০ নভেম্বর ২০২১, ০১:২৬আপডেট : ১০ নভেম্বর ২০২১, ০১:৩৪

ফেনীর সোনাগাজীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপন বৈঠক থেকে জামায়াতের আট নারী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার উত্তর চর চান্দিয়া এলাকায় জামায়াতে ইসলামীর নেতা কালিম উল্যাহর বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। একই সময়ে ওই বাড়ি থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহকেও আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাত ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। জামায়াত নেতা কালিম উল্যাহ সাংবাদিক নেতা এম আবদুল্লাহর ভগ্নিপতি।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনার অভিযোগে থানায় মামলা হয়েছে। তাদের মধ্যে জেলা মহিলা জামায়াতের সেক্রেটারি শাহেদা আক্তার রয়েছেন। অন্যরা সবাই জামায়াতের বিভিন্ন এলাকার দায়িত্বশীল কর্মী।

সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ‘জামায়াত নেতা কালিম উল্যাহর বাড়িতে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে জামায়াতের আট নারী কর্মীকে গ্রেফতার করা হয়।

বৈঠক থেকে উগ্রবাদী মতাদর্শের বই, প্রচারপত্র, চাঁদা আদায়ের রসিদ বই, দাওয়াতি কার্ডসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেফতার আট নারী কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করা হয়েছে।’

/এএম/এলকে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী