কোর্ট হিলকে পরীর পাহাড় না বলতে-লিখতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ নভেম্বর ২০২১, ২০:২৭আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২০:২৭

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অবস্থিত আদালত ভবন এলাকাকে পরীর পাহাড় বলা এবং লেখা যাবে না বলে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১০ নভেম্বর) চট্টগ্রামের দেওয়ানি আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ ইসরাত জাহান নাসরিনের আদালত এ আদেশ দেন।

মামলার বাদী অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালত শুনানি শেষে রবিবার (৭ নভেম্বর) মামলার বিবাদীদের তিন দিনের মধ্যে পরীর পাহাড় লেখার ওপর নিষেধাজ্ঞা কেন দেওয়া হবে না- এর ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিলেন। বিবাদীপক্ষ জবাব দাখিলে সময় চেয়েছেন। আদালত সময় মঞ্জুর করেছেন। একইসঙ্গে আদেশ দিয়েছেন, কোর্ট হিলকে পরীর পাহাড় হিসেবে প্রচার, নথিপত্রে উল্লেখ এবং পত্র বিনিময়ের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা থাকবে। বিবাদীপক্ষ যখন জবাব দাখিল করবেন তখন এ বিষয়ে শুনানি শেষে পূর্ণাঙ্গ আদেশ দেবেন।’

এর আগে, রবিবার কোর্ট হিল না পরীর পাহাড় হবে তা নির্ধারণ করতে দেওয়ানি মামলা করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন। মামলায় আনা অভিযোগে বলা হয়, বর্তমান জেলা প্রশাসক চট্টগ্রামে যোগদানের আগে সব সরকারি নথিতে পাহাড়টিকে ‘কোর্ট হিল’ হিসাবে উল্লেখ করা হতো। কিন্তু সম্প্রতি সেটা পরিবর্তন করে পরীর পাহাড় লেখা হচ্ছে। পরে ওই দিন মামলাটির শুনানি শেষে মামলার বিবাদীদের তিন দিনের মধ্যে পরীর পাহাড় লেখার ওপর নিষেধাজ্ঞা কেন দেওয়া হবে না- তার ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিলেন।

মামলায় বিবাদী করা হয়েছিল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান ও বাকলিয়ার সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমানকে।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের