কক্সবাজারে ১০ ইউপিতে নৌকা ৯টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

কক্সবাজার প্রতিনিধি
১২ নভেম্বর ২০২১, ১৭:১৫আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৭:১৫

দ্বিতীয় ধাপে কক্সবাজার জেলার ২১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১০ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত ও ৯টি স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বাকি দুটিতে ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে। এ ছাড়া জেলার সবকটি ইউপিতে সুষ্ঠুভাবে নির্বাচন হলেও কয়েকটি ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আক্তারুজ্জামান (৩৫) নামে একজন মারা গেছেন। এ ছাড়া কমপক্ষে তিন পুলিশসহ ১০ জন আহত হয়েছেন।

কক্সবাজার সদর

কক্সবাজার সদর উপজেলায় পাঁচ ইউনিয়নের মধ্যে তিনটিতে নৌকা একটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্থগিত রয়েছে একটিতে। সদরের ঝিলংজা ইউনিয়নে টিপু সুলতান (নৌকা), ভারুয়াখালীতে কামাল উদ্দিন (নৌকা), চৌফলদন্ডীতে মুজিবুর রহমান মুজিব (নৌকা) ও পিএমখালীতে স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল্লাহ (আনারস) জয়লাভ করেছেন। এছাড়া খুরুশকুল ইউনিয়নের ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে।

উখিয়া

উখিয়ার পাঁচ ইউনিয়নের তিনটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর মধ্যে রাজা পালংয়ে জাহাঙ্গীর কবির চৌধুরী (নৌকা), রত্না পালংয়ে নুরুল হুদা (নৌকা), পালংখালীতে স্বতন্ত্র প্রার্থী এম গফুর উদ্দীন (ঘোড়া) ও জালিয়া পালংয়ে এস এম ছৈয়দ আলম (নৌকা) জয় পেয়েছেন। এ ছাড়া হলদিয়া পালংয়ে একটি কেন্দ্রে ভোট স্থগিত থাকার কারণে ফলাফল ঘোষণা করা হয়নি। তবে এই ইউনিয়নে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইমরুল কায়েস চৌধুরী (ঘোড়া)।

রামু

রামুতে কয়েকটি ভোট কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা ভোটারদের মাঝে কোনও প্রভাব ফেলতে পারেনি। বৃহস্পতিবার রাতে রামু উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম। ফলাফলে জানা গেছে, এ উপজেলার ১১ ইউনিয়নের মাত্র চারটিতে জয় পেয়েছে নৌকার প্রার্থীরা। বাকি সাতটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

এর মধ্যে, ফতেখাঁরকুল ইউনিয়নে সিরাজুল ইসলাম ভূট্টো (আনারস), ঈদগড়ে বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো (আনারস), গর্জনিয়ায় সভাপতি মুজিবুর রহমান বাবুল (নৌকা), কচ্ছপিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবু মো. ইসমাঈল নোমান (আনারস), কাউয়ারখোপে শামসুল আলম (মোটরসাইকেল), জোয়ারিয়ানালায় কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স (নৌকা), রাজারকুলে বর্তমান চেয়ারম্যান মুফিজুর রহমান (ঘোড়া), দক্ষিণ মিঠাছড়িতে খোদেজা বেগম রীনা (নৌকা), চাকমারকুলে বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার (নৌকা), রশিদনগরে বর্তমান চেয়ারম্যান এম ডি শাহ আলম (আনারস) ও নিয়াপালং ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুল হক (চশমা) জয়লাভ করেছেন।

কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ‘কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। নির্বাচনের মাঠে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা সমন্বিতভাবে কাজ করেছেন।’

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম