বান্দরবানে ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) রাতে বান্দরবান পৌরসভার ১নং ওয়ার্ডের বালাঘাটা ভরাখালির গোদারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার নাম মো. কামাল (৩২)। তিনি বান্দরবান কোর্ট পুলিশের দায়িত্বে আছেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালাঘাটা ভরাখালির গোদারপাড় এলাকা থেকে এক হাজার ২০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বান্দরবান টিম। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য তিন লাখ ৬০ হাজার টাকা।
বান্দরবান সদর ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।









