কুমিল্লা ইপিজেডে ছাদ ধসে নারীর মৃত্যু, আহত ৩

কুমিল্লা প্রতিনিধি
২০ নভেম্বর ২০২১, ১৬:৩৫আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৬:৩৫

কুমিল্লা ইপিজেডে একটি প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের স্টোর রুমের ফলস ছাদ ধসে পড়ে জোসনা বেগম (৫০) নামে এক নারী নিহত আরও তিন জন আহত হয়েছেন। ইপিজেডের নাসা স্পিনার্স অ্যান্ড গার্মেন্টসের নির্মাণাধীন ভবনে শনিবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোসনা দুই ছেলে ও দুই মেয়ের জননী। তিনি ওই কোম্পানিতে ঝাড়ুদার পদে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা নগরীর সুজানগর এলাকার সেলিম মিয়ার স্ত্রী। তবে স্বামী সন্তান নিয়ে থাকতেন নগরীর দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় এলাকায়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেছুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। ইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লা ইপিজেডের সিকিউরিটি ইনচার্জ নাজমুল হক বলেন, ‘আহতদের মধ্যে দুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।’

নাসা স্পিনার্স অ্যান্ড গার্মেন্টসের সিকিউরিটি ইনচার্জ ফারুক উদ্দিন জানান, স্টোর রুমের ফলস ছাদ ভেঙে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর কারখানা ছুটি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘ওই কোম্পানির নির্মাণাধীন একটি ভবনের স্টোর রুমের ফলস ছাদ ধসে এক নারীর মৃত্যু হয়েছে। আমরা নাসার সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছে, ওই নারীর পরিবারকে যাবতীয় ক্ষতিপূরণ দেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ