প্রধানমন্ত্রী দেশের উন্নতির ম্যাজিক: অর্থমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
২০ নভেম্বর ২০২১, ১৭:৪৭আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৯:১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের উন্নতির ম্যাজিক। তার যোগ্য নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘বাংলাদেশের উন্নতির আরেকটি ম্যাজিক দেশের মানুষ। তারা কাঁধে কাঁধ মিলিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করছে।’

শনিবার (২০ নভেম্বর) বিকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর স্কুল মাঠে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে যুক্ত হন অর্থমন্ত্রী

মুস্তফা কামাল বলেন, ‘সবার অংশগ্রহণে সমৃদ্ধির পথে বাংলাদেশ। আমরা সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছি, এ অবদান প্রধানমন্ত্রীর। স্বেচ্ছাসেবক লীগ ঐতিহাসিক সংগঠন। শুধু রাজনীতি করলে হবে না, আমাদের ওপর অনেক বড় দায়িত্ব। রাজনীতি ত্যাগের, মানুষকে ভালোবাসার। মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে স্বপ্নের কথা বলতে হবে। সাংস্কৃতিক ও সামাজিক মুক্তির স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু। তিনি দেশের মানুষকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন। সবাইকে সেই লক্ষ্যে কাজ করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘কুমিল্লার সদ্যপ্রয়াত আওয়ামী লীগ নেতা আফজল খান আমার কাছের মানুষ ছিলেন। তাকে হারিয়ে আমি ভীষণ শোকাহত।’

সমাবেশে সম্মানিত অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে