স্বামী ফিরছে প্রবাস থেকে, ঘরে ঝুলছে স্ত্রীর লাশ

মীরসরাই প্রতিনিধি
২০ নভেম্বর ২০২১, ২১:২৯আপডেট : ২০ নভেম্বর ২০২১, ২১:৪৭

মীরসরাইয়ে মাহমুদা আক্তার (২১) নামে এক গৃহবধূর গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শনিবার (২০ নভেম্বর) উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জনার্দ্দনপুর গ্রামের ছাদেক রহমানের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

মাহমুদা আক্তার (২১) ওই বাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে প্রবাসী মঈনুল ইসলাম রাসেলের স্ত্রী। তাদের পাঁচ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

মঈনুল ইসলাম রাসেলের চাচাতো ভাই সোহাগ জানান, রাসেল ঢাকার গাজীপুরে একটি কারখানায় চাকরি করার সময় মাহমুদাকে পছন্দ করে বিয়ে করেন। এরপর স্ত্রীকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। বিয়ের কিছু দিন পর মঈনুল প্রবাসে চলে যান। তার স্ত্রী মেয়েকে নিয়ে ঘরে একাই থাকতেন।

তার দাবি, শনিবার সকালে মেয়েকে স্কুলে দিয়ে এসে কোনও একসময় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ‘মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা একটি চিরকুট লাশের হাতে ছিল বলে জানান তিনি।

স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজাউল হক নিজামী বলেন, ‘মঈনুল ইসলাম রাসেলের বাবা-মা দুজন আগে মারা গেছেন। তার বড় ভাই চাকরির কারণে দাউদকান্দি থাকতেন এবং বোনও বিবাহিত। মঈনুল হোসেন দেশে আসার উদ্দেশে শুক্রবার রাতে প্রবাস থেকে রওনা দেয়। শনিবার সকাল ১০টায় ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছেছে। তার স্ত্রীর মৃত্যুর খবর শুনে আমি জোরারগঞ্জ থানায় খবর দিলে পুলিশ বিকাল ৪টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

জোরারগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। লাশের হাতে একটা চিরকুট পাই। চিরকুটে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে লিখা ছিল। এছাড়া তার মায়ের সঙ্গে অভিমানের কিছু বিষয় উল্লেখ করা আছে। প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান