২৪ লাখ টাকা আত্মসাৎ: কাস্টমস কর্মকর্তাসহ চার জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ নভেম্বর ২০২১, ১৬:৪৫আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৬:৪৫

সরকারি রাজস্বের ২৪ লাখ ৩৩ হাজার ৫০২ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের দুই কর্মকর্তাসহ চার জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. আবু সাঈদ বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলাটি করেন। 

আসামিরা হলেন—চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা নাছির উদ্দিন মাহমুদ খান, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রবিউল ইসলাম, নেপচুন ট্রেডিং এজেন্সির মালিক ইকবাল হোসেন মজুমদার ও বনলতা শিপিং এজেন্সির মালিক আব্দুল মান্নান চৌধুরী। 

আবু সাঈদ বাংলা ট্রিবিউনকে জানান, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ২০১৬ সালের ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত এসব টাকা আত্মসাৎ করেছেন। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়ার পর আজ তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা প্রতারণা ও জালিয়াতির জন্য জাল কাগজপত্র তৈরি ও ব্যবহার করে চীন থেকে আনা একটি চালানের এসএস কোড বদলে মালামাল খালাস করে রাজস্ব ফাঁকি দিয়েছেন। এই কাজের মাধ্যমে নিজেরা লাভবান হওয়ার উদ্দেশ্যে ও অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে সরকারি ২৪ লাখ ৩৩ হাজার ৫০২ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাৎ করেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের