রাঙামাটিতে ভূমিকম্পে সেতু ও মসজিদে ফাটল, আহত ৩

রাঙামাটি প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২১, ১৩:২৮আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪:০১

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে এই কম্পন অনুভূত হয়। এতে রাঙামাটি শহরের ঝুলুক্যা পাহাড়ের নির্মাণাধীন সংযোগ সেতুর জোড়ায় এবং একটি মসজিদে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া তিন জন আহতের খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, ফজরের নামাজ আদায়ের সময় হঠাৎ ঝুলুক্যা পাহাড়ের মসজিদটি কেপে ওঠে। মুসুল্লিরা নামাজ শেষে বের হয়ে মসজিদের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখেন।

মসজিদের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া বলেন, মসজিদটি নির্মাণের এক বছরও হয়নি। এর মধ্যে আজ সকালে ভূমিকম্পে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় নামাজ আদায় করা নিয়ে আতঙ্কে আছি।

ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প

এদিকে ভূমিকম্পের পর শহরের সঙ্গে পুরানপাড়া ও ঝুুলুক্যা পাহাড়ের ওয়াই আকৃতির নির্মাণাধীন সেতুর দুই গার্ডারের সংযোগস্থলে ফাটল দেখা দিয়েছে। মসজিদ ও সেতু পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করেছে।

ফজরের নামাজ শেষে মসজিদের বিভিন্ন স্থানে ফাটল দেখেন মুসুল্লিরা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম জানান, মসজিদের ফাটল সংস্কারে উদ্যোগ নেওয়া হবে। তবে নামাজ আদায়ে ঝুঁকি নেই। সেই সঙ্গে সেতুর দুই গার্ডারের অংশে জয়েন্ট এক্সপানশন রাখা হয়। এটা ফাটল না। এতে ঝুকির কোনও শঙ্কা নেই।

ভূমিকম্পের সময় রাঙামাটিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএনডিপির দুই কর্মীসহ তিন জন আহত হয়েছেন। আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ইউএনডিপির কর্মী এটিএম সাইফুল ইসলাম ও মনিবুজ জামান অন্ধকারে সিঁড়ি থেকে পড়ে আহত হন। রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা। এ ছাড়া ভূমিকম্পে মাথায় কাঁচের বোতল পড়ে আহত হয়েছেন স্থানীয় মুদি দোকানি ছোটন চৌধুরী।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক দীপংকর তঞ্চঙ্গ্যা জানান, তাদের আঘাত গুরুতর না। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন তারা।

/এসএইচ/
সম্পর্কিত
ঢাকায় ভূমিকম্প অনুভূত
চীনের ৫.২ মাত্রার ভূমিকম্পে প্রাণ গেল দম্পতির, ধসে পড়লো ১৩ ভবন
দেশে ভূমিকম্প অনুভূত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী