চট্টগ্রামে চালককে পিটিয়ে হত্যার অভিযোগ, প্রতিবাদে সড়ক অবরোধ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ নভেম্বর ২০২১, ১১:৫৪আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১১:৫৪

হাটহাজারী রুটে চলা দ্রুতযান স্পেশাল সার্ভিসের এক বাসের চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার চেয়ে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকেরা। শনিবার (২৭ নভেম্বর) সকালে হাটহাজারী বাস স্টেশন এলাকায় জড়ো হয়ে পরিবহন শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে সড়ক অবরোধ করে রাখলে হাইওয়ে পুলিশের রাউজান থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেন।

সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে জানিয়ে হাইওয়ে পুলিশের রাউজান থানার ওসি কামরুল আজাদ বলেন, বাসচালককে পিটিয়ে হত্যার ঘটনায় সকালে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিয়েছি। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

নিহত চালকের নাম আব্দুর রহিম। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন আমিন জুটমিল ১ নম্বর গেইট এলাকায় নোহা গাড়িকে সাইট না দেওয়ায় দ্রুতযান স্পেশাল সার্ভিসের ওই চালককে বেধড়ক মারধর করেন নোহার যাত্রীরা। পরে চালককে বাসের অন্য যাত্রীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিমের মৃত্যু হয়।

চট্টগ্রাম পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান বাংলা ট্রিবিউনকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বাসচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার সহকর্মীরা বিক্ষোভ করেছেন। আমরা ঘটনার দ্রুত বিচার দাবি করছি। হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।  

তবে এ ঘটনায় এখনও থানায় কোনও মামলা হয়নি। হাইওয়ে পুলিশের রাউজান থানার ওসি কামরুল আজাদ বলেন, মৃত্যুর ঘটনায় কোনও মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম