ভাড়া নিয়ে বিতণ্ডার জের

ধাক্কা দিয়ে ফেলা হলো শিক্ষককে, পায়ের ওপর দিয়ে গেলো বাস 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ নভেম্বর ২০২১, ১১:১৩আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৮:১০

ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে রহমত উল্লাহ নামে এক স্কুলশিক্ষককে চলন্ত অবস্থায় ধাক্কা দিয়ে ফেলে পায়ের ওপর বাসের চাকা তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৭ নভেম্বর) কোতোয়ালি থানার পুরাতন রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় থানায় কোনও অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন ওসি নেজাম উদ্দিন। 

আহত রহমত উল্লাহ নগরীর পাঁচলাইশ এলাকার হাবিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বর্তমানে তিনি নগরীর সদরঘাট এলাকার পিটিআই (প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউট) প্রশিক্ষণার্থী ছিলেন।

আহত শিক্ষকের সহকর্মী ও পুলিশ জানিয়েছে, রহমত উল্লাহ শনিবার পিটিআই যাওয়ার জন্য অক্সিজেন এলাকা থেকে বাসে উঠেন। পরে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করেন তিনি। এ নিয়ে চালক ও হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে তাকে স্টেশন রোডের বটতলি এলাকায় না নামিয়ে পুরাতন রেলস্টেশন এলাকায় নিয়ে যায় বাসচালক ও তার সহকারী। এরপর সেখানে পৌঁছে হেলপার ধাক্কা দিয়ে তাকে চলন্ত বাস থেকে ফেলে দেয়। পরে তার পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কোতোয়ালি থানার ওসি মো. নেজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি আমরা জেনেছি। কিন্তু এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনও অভিযোগ দেওয়া হয়নি। যে কারণে আমরা আইনি কোনও ব্যবস্থা এখনও গ্রহণ করতে পারিনি। অভিযোগ পেলে এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  

/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের