কেন্দ্র দখলে বাধা দেওয়ায় প্রিসাইডিং কর্মকর্তা ও এসআইকে কুপিয়ে জখম

কুমিল্লা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১৪:১৫আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৪:৪৯

কুমিল্লার বরুড়া উপজেলায় একটি ভোটকেন্দ্র দখলে বাধা দেওয়ায় প্রিসাইডিং কর্মকর্তাকে ছুরিকাঘাত করা হয়েছে। সেই সঙ্গে দায়িত্বরত পুলিশ পরিদর্শককে (এসআই) রাম দা দিয়ে কুপিয়ে পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

জানা গেছে, রবিবার বেলা ১১টায় কেন্দ্র দখলের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা গোলাম সারোয়ার ভূঁইয়া ও এসআই আবু হানিফ বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে সারোয়ারের বাম হাতে ছুরিকাঘাত এবং আবু হানিফের কোমরে রাম দা দিয়ে কোপ দেয়। এ সময় এসআইয়ের পিস্তলটিও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে সেটা কেন্দ্রের পাশে ফেলে যায়।  

গোলাম সারোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এসআই আবু হানিফকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবু হানিফের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, হামলায় দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা ও এক এসআই আহত হয়েছেন। ওই কেন্দ্রের ভোট বাতিল করা হবে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, আমরা বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি