নোয়াখালীর ৪ ইউনিয়নের সবকটিতেই নৌকার প্রার্থীর পরাজয়

নোয়াখালী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ২২:৫১আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ২৩:০১

তৃতীয় ধাপে নোয়াখালীর সেনবাগে রবিবার (২৮ নভেম্বর) পাঁচ ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে। এর মধ্যে ডমুরুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শওকত হোসেন কানন। বাকি চার ইউনিয়নের সবকটিতেই হেরেছেন নৌকার চেয়ারম্যান প্রার্থীরা।

রবিবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ছাতারপাইয়া, কাদরা ও ডমুরুয়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কাবিলপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা নাজিম উদ্দিন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বীজবাগ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা নাছরুল্যাহ আল মাহমুদ বেসরকারি এ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর মধ্যে, ছাতারপাইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) মো. আবদুর রহমান, কাদরায় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাবিলপুরে টেলিফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি সমর্থক) আনোয়ার হোসেন বাহার এবং বীজবাগে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) সেলিম উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পাঁচ ইউনিয়নের ৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ  হয়েছে। এর মধ্যে ছাতারপাইয়া ইউনিয়নের ৯ কেন্দ্রে ইভিএমে ভোট হয়েছে। বাকি ৪১ কেন্দ্রে ব্যালট পেপারে ভোট দিয়েছেন ভোটাররা।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী