কাউন্সিলরসহ দুজনকে হত্যা: আরও ২ আসামি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ১৮:১৩আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৮:১৩

কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ জোড়া খুনের মামলার এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ নভেম্বর) রাতে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জিসান ও অন্তু নামে এ দুই আসামিকে গ্রেফতার করা হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয়। গ্রেফতার জিসান মিয়া এই হত্যা মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি। সে সুজানগর পূর্বপাড়া এলাকার নুর আলীর ছেলে। অপর আসামি রাব্বি ইসলাম ওরফে অন্তু নগরীর সংরাইশ পশ্চিমপাড়া এলাকার বাদল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের ঘটনায় এ পর্যন্ত ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে এজাহারনামীয় পাঁচ এবং তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী আরও একজনকে গ্রেফতার করা হয়। মামলার প্রধান আসামি শাহ আলমসহ অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। 

গত ২২ নভেম্বর বিকালে নগরীর সুজানগর সংলগ্ন পাথুরিয়াপাড়া এলাকায় মেসার্স থ্রি স্টার এন্টারপ্রাইজে প্রকাশ্য দিবালোকে গুলি করে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেল এবং তার সহযোগী হরিপদ সাহাকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত কাউন্সিলর সোহেলের ভাই সৈয়দ রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে মামলা করেন।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের