রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

রাঙামাটি প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ১৫:৩০আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৫:৩০

রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে আবিষ্কার চাকমা (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোরে কিচিং আদম এলাকায় এই ঘটনা ঘটে। বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকার মিন্টু চাকমার ছেলে আবিষ্কার।

স্থানীয়রা জানায়, আবিষ্কার চাকমা সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সামরিক কমান্ডার হিসেবে এলাকায় পরিচিত। আগে বাঘাইছড়ি এলাকার দায়িত্বে থাকলেও সম্প্রতি লংগদু, নানিয়ারচর ও সুবলংয়ের দায়িত্ব পালন করছিলেন তিনি। বন্দুকভাঙ্গা ইউনিয়নের কিচিং আদম এলাকায় তার অবস্থানের খবর জানতে পেরে প্রতিপক্ষের লোকজন গুলি করে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ বলেন, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থল পৌঁছেছে। নিহতের রাজনৈতিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরুণ কান্তি চাকমা জানান, বন্দুকভাঙ্গায় আবিষ্কার চাকমা নামে একজন নিহতের খবর পেয়েছি। 

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম