স্পিডবোট-নৌকা সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ১৯:৪৭আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৯:৫৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষে আতিকুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। আতিকুর রহমানের বাড়ি উপজেলার বরিকান্দি ইউরিয়নের নূরজাহানপুর গ্রামে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাট এলাকা থেকে একটি যাত্রীবাহী স্পিডবোট নবীনগরে আসছিলো। পথে মনতলা নামকস্থানে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্পিডবোটের যাত্রী আতিকুর রহমান স্পিডবোট থেকে ছিটকে পড়ে ডুবে যান। এ ঘটনায় কেউ আহত কিংবা নিখোঁজ হননি।

ওসি জানান, সাঁতার না জানায় নদীতে ডুবে তার মৃত্যু হতে পারে। দুর্ঘটনাকবলিত স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম