বাসচাপায় নিহত মাঈনুদ্দিনের দাফন সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ২২:০১আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২২:০৪

রাজধানীর রামপুরায় বাসচাপায় নিহত এসএসসি পরীক্ষার্থী মো. মাইনুদ্দীন ইসলাম দুর্জয়ের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হালুয়াপাড়ায় তাকে দাফন করা হয়।

মাইনুদ্দীনের মামা মোহাম্মদ আলী জানান, সরকারের কাছে দাবি থাকবে, আর যেন এভাবে কোনও মায়ের বুক খালি না হয়। সরকারকে এ ঘটনায় দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে।

খালাতো ভাই মোশারফ হোসেন বলেন, তার মতো মেধাবী ছেলে অকালে ঝরে যাবে আমরা চিন্তাই করতে পারছি না। বাসের চালক ও হেলপারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সরকার যেন তার পরিবারকে ক্ষতিপূরণ দেয় সে দাবিও জানান তিনি।

বাবা আব্দুর রহমান জানান, গতকাল রাতে চায়ের দোকান থেকে বের হয়ে মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাইরে যায়। এক বন্ধুর সঙ্গে দেখা করার জন্য রামপুরা আটারমিল এলাকায় যাচ্ছিলো। রাইদা পরিবহনের বাসে উঠতে গেলে হেলপার তাকে ধাক্কা দেয়। এ সময় ছিটকে রাস্তায় পড়ে যায় মাঈনুদ্দিন। পরে ওই পরিবহনের পিছনে থাকা অনাবিল পরিবহনের বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহত, আট বাসে উত্তেজিত জনতার আগুন

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘সে আমাকে কাছে বলেছিল, বাবা পরীক্ষায় পাস করলে ভালো কলেজে ভর্তি করিয়ে দিতে হবে। কিন্তু সেই স্বপ্ন শেষ হয়ে গেলো।’

মা রাশিদা বেগম বলেন, ‘আমার কাছে রাতে ১০ টাকা নিয়ে ছোলাবুট খেয়ে আসে। পরে বাসা থেকে পানি খেয়েই দৌড়ে চলে যায়। আমি তাকে অনেক ডেকেছি, কিন্তু আসেনি। আর আসবে না। আমার ছেলে কই চলে গেলো।’

সোমবার (২৯ নভেম্বর) রাতে অনাবিল পরিবহনের বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দীন ইসলাম দুর্জয় নিহত হয়। এ সময় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে আটটি বাসে আগুন ধরিয়ে দেয়।

/এসএইচ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম