সারা দেশে হাফ ভাড়ার দাবিতে চট্টগ্রামের সড়কে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ ডিসেম্বর ২০২১, ১৮:১৮আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৮:২৪

গণপরিবহনে হাফ ভাড়া চালুর দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নগরের চেরাগী পাহাড় মোড় এলাকায় আন্দোলন শুরু করেন। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দিলে শিক্ষার্থীরা সেখান থেকে লালদীঘি এলাকায় গিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে কর্মসূচি শেষ করেন।

সমাবেশে শিক্ষার্থীরা শুধুমাত্র ঢাকা নয়, সারা দেশে গ্রাম-মফস্বল পর্যায়েও গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস, নিরাপদ সড়ক ও গাড়ি চাপায় শিক্ষার্থী হত্যায় দোষীদের শাস্তিসহ ৯ দফা দাবি জানান। এসব দাবিতে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে তারা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিক্ষার্থীসহ সব সড়ক হত্যার বিচার করতে হবে এবং পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে, ঢাকাসহ সারা দেশের গণপরিবহনে (সড়ক, নৌ, রেল) শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে, গণপরিবহনে নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত, ফুটওভার ব্রিজ নিরাপত্তা ব্যবস্থা দ্রুততম সময়ে নিশ্চিত করতে হবে, সড়ক দুর্ঘটনায় আহত সব যাত্রী এবং পরিবহন শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে, পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং নির্মাণের ব্যবহার নিশ্চিত করতে হবে।

প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করতে হবে, দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ তদন্ত সাপেক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতের দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বা মহলকে নিতে হবে, বৈধ ও অবৈধ যানবাহন চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনতে হবে এবং বিআরটিএর সব কর্মকাণ্ডের ওপর নজরদারি রাখতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ঢাকাসহ সারাদেশের ট্রাফিক ব্যবস্থা অবিলম্বে স্বয়ংক্রিয়, আধুনিকায়ন ও পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে হবে ও ট্রাফিক আইনের প্রতি জনসচেতনতা নিশ্চিত করতে একে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচার করতে হবে।

/এফআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের