চালককে লেপ আনতে পাঠিয়ে অটোরিকশা চুরি

কুমিল্লা প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ১৯:৫৩আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৯:৫৩

কুমিল্লার বুড়িচং উপজেলায় অটোরিকশা চুরির অপরাধে দুই জনকে আটক করা হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) উপজেলার নিমসার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো-চান্দিনা উপজেলার হোসেনপুর গ্রামের গোপাল চন্দ্র ভৌমিকের ছেলে রাজন চন্দ্র ভৌমিক সুমন (৩৬) এবং বরিশালের মেহেন্দীগঞ্জ থানার নয়াখালী গ্রামের মানুমা বেগম (৩০)।

পুলিশ জানায়, বরুড়া উপজেলা সদরের আলী আজ্জমের ছেলে মো. হোসেন প্রতিদিনের মতো বুধবার অটোরিকশা নিয়ে বরুড়া অটোস্ট্যান্ডে যান। এ সময় চারজন লোক ভাড়ায় নিমসার এলাকায় যাবে বলে অটোরিকশায় ওঠে। নিমসার এসবি ব্রিক ফিল্ডের সামনে এসে একজনকে অটোরিকশায় বসিয়ে বাকিরা মো. হোসেনকে নিয়ে লেপ-তোশক আনার জন্য একটি বাড়িতে প্রবেশ করে। পরে কৌশলে তারা বাড়ি থেকে অন্যপথে চলে যায়। ১০ মিনিট অপেক্ষা শেষে হোসেন রাস্তায় এসে দেখে তার অটোরিকশা নেই। 

বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পর পাশের গ্রাম হালগাঁও এলাকার সুলতান মিয়ার বাগানের সামনে পাকা রাস্তায় অটোরিকশা দেখতে পান হোসেন। এ সময় চিৎকার করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা ধাওয়া দিয়ে এক নারীসহ দুই জনকে আটক করে। 

দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাজী হাসান উদ্দিন জানান, আটকৃতরা বর্তমানে ফাঁড়িতে আছে। তাদেরকে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) আদালতে পাঠানো হবে। 

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম