নির্বাহী ক্ষমতারও সীমা আছে, শেখ হাসিনার অসীম ক্ষমতা নেই: পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:৪১আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৭:২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘নির্বাহী ক্ষমতারও সীমা আছে, শেখ হাসিনার অসীম ক্ষমতা নেই। একদিকে সাহায্যের হাত বাড়াবেন আবার ভাঙচুরও করবেন। একসঙ্গে দুটো কাজ হয় না।’

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা গ্রামের জন্য, গ্রামের মানুষের জন্য কাজ করেন। গত ১০ বছরে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ব্যাপক পরিবর্তন হয়েছে।’ ভাঙচুর বন্ধ করে নেতিবাচক রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন এম এ মান্নান।

অনুষ্ঠানে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য আবুল হাশেম খানকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ চ্যারিটি স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাস। সম্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
অর্থনীতির গণতান্ত্রিকীকরণে সরকার কাজ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী
যে কারণে মেগা প্রকল্প হাতে নিচ্ছে না সরকার, জানালেন পরিকল্পনা উপদেষ্টা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী