ট্রেন-বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ ডিসেম্বর ২০২১, ১৩:৩৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৩:৩৬

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ঝাউতলায় রেল ক্রসিংয়ে ট্রেন-বাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন– নোয়াখালীর ফয়জুর রহমানের ছেলে পুলিশ সদস্য মনিরুল ইসলাম (৪০) এবং চট্টগ্রামের ফটিকছড়ির ডালি কনস্ট্রাকশনের প্রকৌশলী বাহাউদ্দিন সোহাগ।

আহতরা হলেন– জমিরউদ্দিন (৪০), শহীদুল ইসলাম (৪০), জয়নাল (২৬), জোবাইদা (২০), আদনান (৭) ও মোহাম্মদ (১০)।

চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের ওসি বাংলা ট্রিবিউনকে জানান, সকালে রেলক্রসিং পার হওয়ার সময় ডেমু ট্রেনের সঙ্গে বাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও একজনের মৃত্যু হয়।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের