রোহিঙ্গা ক্যাম্পে বর-কনে পক্ষের সংঘর্ষে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২১, ১০:৩১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১০:৩৪

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে বর ও কনে পক্ষের সংঘর্ষে মোহাম্মদ বেলাল (৪০) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও আট জন। ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকে এই ঘটনা ঘটে। বেলাল ওই ব্লকের আবু বক্করের ছেলে। তিনি বরের চাচা।

আহতরা হলেন—একই ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা মো. ইউনুস (৪৫), মো. আইয়ুব (৩৫), মো. উমর (৯), সিরাজুল ইসলাম (৩৫), মোহাম্মদ আইয়ুব (২৭), আব্দুর রহমান (৫২), হারেসুর রহমান (২০) ও আনোয়ার সাদেক (২১)। আটকরা হলেন—কনের ভাই হারেসুর রহমান ও চাচাতো ভাই আনোয়ার সাদেক।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান জানান, বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকের বাসিন্দা ইউনুসের ছেলে ইদ্রিসের সঙ্গে একই ক্যাম্পের আব্দুর রহমানের মেয়ে খালেদা বিবির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রস্তাব দিলে দুই পক্ষই সম্মতি জানায়। এ নিয়ে পাঁচ দিন আগে ইদ্রিসের বাড়ি চলে আসে খালেদা। শনিবার রাতে ইউনুসের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরের বাড়িতে আয়োজন করায় কনেপক্ষ ক্ষিপ্ত হয়ে রাত ১০টার দিকে বরপক্ষের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষে সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের আহত নয় জন আহত হয়।

আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বেলালকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে চার জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই জনকে আটক করেছে বলে জানান শিহাব কায়সার।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের