ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
০৬ ডিসেম্বর ২০২১, ১০:৪০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১০:৪০

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে আলেক মিয়া (৫২) একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।

রবিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে ইউনিয়নের রাধানগর গ্রামে (৯ নম্বর ওয়ার্ড) এ ঘটনা ঘটে। আলেক মিয়া ওই গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মেম্বার পদে জেতেন মহসিন মিয়া। গ্রামে আধিপত্য বিস্তার ও নির্বাচনি বিরোধের জেরে সাবেক মেম্বার মাসুদ মিয়া ও নবনির্বাচিত মেম্বার মহসিনের মধ্যে বিরোধ চলে আসছিল।

এর জেরে রাত ৮টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে তাদের সমর্থকরা বিভক্ত হয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় মাসুদের সমর্থক আলেক মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উজানচর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি বলেন, দীর্ঘদিন ধরে গ্রামে আধিপত্য বিস্তার এবং নির্বাচনি বিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই দুই পক্ষের সংঘর্ষে জড়ায়।

তিনি বলেন, ‘আমি ঢাকায় অবস্থান করছি। এলাকার পরিস্থিতি শান্ত রাখার জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছি। পুলিশ বলেছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

/এএম/ /এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী