চট্টগ্রামে ওমিক্রন শনাক্তের কিট আছে মাত্র ১০০টি

চট্টগ্রাম সংবাদাতা
১১ ডিসেম্বর ২০২১, ২১:৩১আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ২১:৩১

দেশে দুজনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে বলে শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। তবে ওমিক্রন শনাক্তের পর থেকে মহামারির নতুন এ ধরন নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

তবে উদ্বেগের বিষয় হলো- চট্টগ্রামের সরকারি-বেসরকারি মিলিয়ে ১১টি আরটিপিসিআর ল্যাব আছে। এসব ল্যাবের মধ্যে কেবল চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবেই ওমিক্রন শনাক্তের কিট আছে, তাও মাত্র ১০০টি। এখনও একটি কিটও ব্যবহার হয়নি। কাউকে সন্দেহ হলে পরীক্ষা করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজের ক্যাপ্টেন-ক্রুরা নিয়মিত আসা যাওয়া করে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েও নিয়মিত দেশি-বিদেশি যাত্রী চলাচল করছে। এই অবস্থায় চট্টগ্রামে ওমিক্রন শনাক্তের ঝুঁকি অনেক বেশি বলে মনে করছেন চিকিৎসকরা। তাই বেড়েছে উদ্বেগ। নভেম্বরের তৃতীয় সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে পাঁচ বাংলাদেশি চট্টগ্রামে আসেন। তাদের কোয়ারেন্টিন সময় পার হলে পরীক্ষার পর ছেড়ে দেওয়া হয়েছে। তাদের কারও ওমিক্রন শনাক্ত হয়নি।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় ছাড়া চট্টগ্রামের আর কোনও ল্যাবে ওমিক্রন শনাক্তের কিট নেই। আমরা দক্ষিণ কোরিয়া থেকে এক লাখ ৬০ হাজার টাকায় ওমিক্রন শনাক্তের জন্য ১০০টি কিট আমদানি করেছি। একটি কিটও এখনও ব্যবহার হয়নি। ব্যয়বহুল এই কিট আর আমদানি করাও সম্ভব না। আমরা এই কিট দিয়ে চট্টগ্রামে ওমিক্রন আক্রান্ত আছে কি-না তা নিশ্চিত হতেই মূলত এসব আমদানি করা হয়েছে। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা থেকে যদি চট্টগ্রামে কেউ আসে এবং কাউকে যদি সন্দেহ হয় তার নমুনা দিতে বলা হয়েছে আমাদের ল্যাবে।’

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘আমাদের ওমিক্রন শনাক্তের কোনও কিট নেই। আক্রান্ত দেশ থেকে কেউ এলে তাদের মধ্যে করোনার নতুন ধরন ওমিক্রনের উপসর্গ থাকলে তাদের নমুনা ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে। সেখানেই কিট আছে। ওমিক্রন শনাক্তের কিট এখনও আমাদের ল্যাবে নেই। চট্টগ্রামের বেসরকারি অন্য কোনও ল্যাবেও নেই। তবে ওমিক্রন শনাক্তের মতো প্রস্তুতি আছে আমাদের।’

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া জানান, চট্টগ্রামে সরকারি-বেসরকারি পর্যায়ের ল্যাবগুলোতে ওমিক্রন শনাক্তের কিট নেই। তাই বর্তমান কিটগুলো দিয়েই পরীক্ষা করতে হবে। ওমিক্রনকে করোনার শেষ ধাপ বলা হচ্ছে। এটা তেমন ভয়ংকর না এমনও বলা হচ্ছে। এটার জন্য পৃথক কিটের খুব প্রয়োজন পড়বে না। আরটিপিসিআর ল্যাবের বর্তমান কিট দিয়েই ওমিক্রন শনাক্ত সম্ভব।

/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম