মুরগির দোকানের পাশে শেয়ালের মাংস বিক্রি, যুবক কারাগারে

চট্টগ্রাম সংবাদদাতা
১২ ডিসেম্বর ২০২১, ১০:৪৬আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১১:৪৩

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আলীনগর হিলভিউ আবাসিক এলাকা থেকে ২ হাজার টাকা কেজি দরে শিয়ালের মাংস বিক্রির সময় বেলাল হোসেন (২০) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। পরে আটক বেলাল হোসেনসহ ছয় জনের বিরুদ্ধে চট্টগ্রাম বন আদালতে মামলা দায়ের করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জার মো. ইসমাইল। আটক বেলাল আলীনগর এলাকার আবদুর রহিমের ছেলে।

চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী বলেন, হিলভিউ আবাসিক এলাকায় বাদশা মিয়ার মুরগির দোকানের পাশে শেয়ালের মাংস বিক্রি করার তথ্য পেয়ে শনিবার দুপুরে অভিযান চালায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। এ সময় অন্যরা পালিয়ে গেলেও বেলালকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দকৃত শিয়ালের মাংস আদালতে আলামত হিসেবে উপস্থাপন করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বেলাল আরও ৫ সহযোগীর তথ্য জানিয়েছে। পরে শনিবার বিকালে আটক বেলালসহ ৬ জনের বিরুদ্ধে বন আদালতে মামলা দায়ের করা হয়। এ সময় বেলালকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রফিকুল ইসলাম বলেন, বন একাডেমির পাহাড়ে অনেক শেয়াল রয়েছে। বেলালসহ অন্যরা সেসব শেয়াল ধরে বিক্রি করছিলেন। শিয়ালের মাংস খেলে রোগ ভালো হয় বলে অনেক মানুষ মনে করেন। তারা সেই মাংস ২ হাজার টাকা কেজিতে বিক্রি করছিল।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী